সোমবার, ০৭:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

লালমনিরহাট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে আজ ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু`জন বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মংলু মিয়া ও দোলাপাড়া গ্রামের সাদিক হোসেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, `সীমান্তের কাছে দুটি লাশ পাওয়ার পর ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে লাশ মর্গে পাঠানো হয়। আমরা বিএসএফকে এ বিষয়ে জানিয়েছি, এ ব্যাপারে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা জানালে বিস্তারিত জানতে পারবো।`

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ভারত থেকে গরু আনতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফের একটি দল বাংলাদেশিদের ওপর গুলি চালায়।

সাদিকের বড় ভাই হুমায়ুন কবির জানান, মংলু ও সাদিক গুলিবিদ্ধ হলে দলের অন্য সদস্যরা আহত অবস্থায় তাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে আনলে তারা মারা যান। ওসি শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com