শনিবার, ০৯:১৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন পেল টিসিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সরকারের অনুমোদন পেয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ জন্য খরচ হবে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানটির জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৮ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদনও দিয়েছে সরকার।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় প্রতিষ্ঠানটির জন্য এই তেল ও ডাল কেনার অনুমোদন দেয়া হয়। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৯টি প্রস্তাব তুলে ধরা হয়। সবকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রয়েছে চারটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, শিল্পী মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি।

অনুমোদন দেয়া ৯ প্রস্তাবে মোট অর্থের পরিমাণ হচ্ছে ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা। এতে মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা এবং এডিবি, জাইকা ও দেশীয় ব্যাংকের ঋণ ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে ৪৪ লাখ লিটার তেল কেনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে মোট ৮১ কোটি ১৮ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। একইসাথে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। এ জন্য ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা।

আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হবে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩৭ টাকা ৯৪ পয়সা।

এছাড়া ভারতের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। ভারতীয় প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট বিআইএনকিউ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com