সোমবার, ০৭:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বরিশালে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

বরিশাল বিভাগের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান এবং নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এমপি)।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভাগের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথিরা।

শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জনকারী নারী জবেদা বেগম, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী ড. রহিমা নাসরিন, সফল জননী মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুনভাবে জীবন শুরু করা মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রেহেনা বেগম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবেদা আকতার। বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

সভা সঞ্চালনা করেছেন নেজারুল ইসলাম বাবু ও অন্বেষা দাস প্রমি। সভার শুরুতে জয়ীতাদের ফুলেল শুভেচ্ছা ও অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর জয়ীতাদের জীবনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com