বৃহস্পতিবার, ০৪:৫৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বাণিজ্যমেলা ১ জানুয়ারি শুরু হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ইপিবির সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি সকাল ১০টায় সরাসরি বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী ১ জানুয়ারি ঢাকায় হবে ২৭তম বাণিজ্যমেলার আসর। এর আগে সবগুলো মেলা হতো রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলার পর এখানেই প্রতিবছর আসর বসবে। ইপিবির সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com