শুক্রবার, ০৮:৫৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাউকে ছাড় দেওয়া হবে না: অলি আহমদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার পঠিত

অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না ‍হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। আজ রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, প্রশাসন হলো জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভরণপোষণ, বেতন ভাতা জনগণই বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পালিত হয়। বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন অলি আহমদ। আবদুর রশিদকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, তার জন্য প্রার্থনা করেন তিনি।
অলি আহমদ বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com