রবিবার, ১০:০৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুদ্ধে রাশিয়ার ১০০৯৫০ সেনা নিহত, দাবি ইউক্রেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার এক লাখ ৯৫০ জন সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ বাহিনী তিন হাজার ৫টি ট্যাঙ্ক, ৫ হাজার ৯৮৬টি সাঁজোয়া গাড়ি, ৪ হাজার ৬২২টি অন্যান্য গাড়ি এবং জ্বালানি ট্যাংকার, এক হাজার ৯৮৪টি আর্টিলারি ব্যবস্থা, ৪১৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২১২টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে।

এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আরও ২৮৩টি বিমান, ২৬৭টি হেলিকপ্টার, এক হাজার ৬৯৮টি ড্রোন এবং ১৬টি হাজার ধ্বংস হয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনীর এমন দাবি আল-জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৩০৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও অনেক বেড়েছে।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ করে হামলা চালাচ্ছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com