রবিবার, ০৫:০৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চার অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ: পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

এক গণভোটের পর গত সেপ্টেম্বরে ইউক্রেনের চার অঞ্চল নিজেদের বলে ঘোষণা করে রাশিয়া। সেই সব অঞ্চলের পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এনডিটিভির।

রাশিয়ার সিকিউরিটি সার্ভিসেস ডে’তে পুতিন দেশটির সীমান্ত ও বিশেষ পরিষেবাকে দেশটির সমাজ ও চার অঞ্চলে জনগণের নিরাপত্তা জোরদারে নির্দেশ দেন।

গতকাল সোমবার শেষ নাগাদ পুতিন বলেছেন, হ্যাঁ, এই মুহূর্তে পরিস্থিতি তোমাদের জন্য কঠিন। দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিজজিয়া অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
২০১৯ সালের পর প্রথমবারের মতো সোমবার বেলারুশ সফরে যান রুশ এই প্রেসিডেন্ট। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে আরও অস্ত্রের দাবি জানিয়েছে।

গতকাল সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ১০ মাসের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com