রবিবার, ০৮:২৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউরোপে গ্যাস রফতানি করতে আজারবাইজান, জর্জিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার চুক্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

গ্রিন আজেরি জ্বালানি ইউরোপে পাঠাতে আজারবাইজানি, জর্জিয়ান, রোমানিয়ান ও হাঙ্গেরিয়ান নেতারা শনিবার কৃষ্ণসাগরের তলদেশে একটি আন্ডারওয়াটার ইলেকট্রিক ক্যাবেলে চুক্তিতে সই করেছেন। চুক্তিতে কৃষ্ণসাগর দিয়ে আজারবাইজান থেকে রোমানিয়া পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ ১,০০০ মেগাওয়াটের বৈদ্যুতিক ক্যাবেল নির্মাণের বিষয়টি রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়াকে বাদ দিয়ে জ্বালানি সংগ্রহের ইউরোপিয়ান ইউনিয়নের চেষ্টার অংশ হলো এই চুক্তি।

চুক্তি সই অনুষ্ঠানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনও উপস্থিত ছিলেন। এ সময় রোমানিয়ান প্রেসিডেন্ট ক্লাউজ লোহানিস বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট বর্তমান নিরাপত্তাগত অবস্থায় আমাদের প্রয়োজন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সংহতি প্রকাশ ও আরো বেশি সহযোগিতা।’

অন্য দিকে লিয়েন বলেন, এই প্রকল্পে অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে তার সংস্থা। তিনি বলেন, কৃষ্ণষাগর ক্যাবেল জর্জিয়াকে বিদ্যুৎকেন্দ্রে পরিণত করে দেশটিকে ইইউর জ্বালানি বাজার হিসেবে গড়ে তুলতে পারে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com