রবিবার, ০৮:২৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলার শঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য তাদের যথেষ্ট ক্ষেপণাস্ত্র মজুত আছে। কিন্তু ইউক্রেন এইসব হামলা প্রতিহত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব মন্তব্য করেছেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর পরেই নতুন এ আশঙ্কার কথা জানালেন জেলেনস্কি।

রাশিয়ার গতকালের হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে ইঞ্জিনিয়াররা কাজ করছেন বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে।
কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেছে, বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের অভিযোগ, শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, গতকাল রাশিয়ান বাহিনী ইউক্রেন ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খারকিভের মেয়র বলেছেন, শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু কিয়েভেই ৪০ টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি কর্মকর্তাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com