রবিবার, ০৮:২৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বুধবার এ দাবি জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি।

পরিসংখ্যনে বলা হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন। দেশটিতে ১১০ সাংবাদিককে জেলে পাঠানো হয়। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমারের অবস্থান।

মিয়ানমারে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে নিহত সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে আরএসএফ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৫৭ জন সাংবাদিক। যাদের মধ্যে আটজন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের আটজনসহ মোট ১৮ জন সাংবাদিককে বর্তমানে বন্দি করে রেখেছে রাশিয়া।

আরএসএফ জানিয়েছে, সংবাদ সংগ্রহে গিয়ে নারী সাংবাদিকদেরও বিভিন্ন ধরনের হুমকির মধ্যে পড়তে হচ্ছে। এমনকি তাদেরকেও কারাবন্দি করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। ২০২১ সাল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নারী সাংবাদিকদের কারাবন্দি করার হার বেড়েছে অন্তত ১৮ শতাংশ।

এদিকে জেলে থাকা তিন-চতুর্থাংশ সাংবাদিক এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বন্দি রয়েছেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ব্যাপারে হস্তক্ষেপ করায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com