বৃহস্পতিবার, ০২:৩৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি।। সেটির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। মানুষ স্বাধীনতা পাবে। কথা বলার অধিকার থাকবে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমাদের গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।

তিনি বলেন, দেশে আজ মানবাধিকার নেই। কেবল চলছে নিপীড়ন নির্যাতন, জুলুম, হত্যা, গুম, খুন আর নির্বিচারে গুলি। এই পরিস্থিতিতে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছে। আমান বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এক দলীয় শাসনের চাপে বাংলাদেশের জনগণ অবরুদ্ধ অবস্থায় আছে। এখান থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি যুদ্ধ, আরেকটি অভ্যুত্থান প্রয়োজন।

তিনি বলেন, সেই সংগ্রাম আর অভ্যুত্থানের জন্য মানুষ আজ রাজপথে নেমে এসেছে। স্বাধীনতার ৫০ বছর পর মানুষ তার ভোটাধিকার আর গণতন্ত্র ফিরে পাবে সেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com