বৃহস্পতিবার, ০৮:৫১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

দীর্ঘ চার দিন অবরুদ্ধ থাকার পর তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। রোববার দুপুর ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ সালেহ এমরান প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা প্রবেশ করেন। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

তার আগে শনিবার রাত ১০টার পর কার্যালয়ের সামনে অবস্থান থেকে সরে আসে পুলিশ। এরপর সকাল থেকে খুলে দেয়া হয় কার্যালয়ের সামনের সড়কও। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেয়া হয়েছে নয়াপল্টনের সড়কও। এক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে পুলিশি অভিযান শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা দেয় পুলিশ। এরপর কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com