বৃহস্পতিবার, ০১:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

জার্সি গায়ে গুলি করা কে এই ব্যক্তি?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি ছুড়তে দেখা যায়। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ ওই ব্যক্তির বিষয়ে কিছুই জানাতে পারিনি।

ভিডিওটিতে দেখা যায়, নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন একজন যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে। এসময় আশপাশের মানুষ ‘ওনি তো পুলিশ না’ বলাবলি করছিল।

নাম প্রকাশ না করার শর্তে নয়াপল্টনে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি জোনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘যে পাশ থেকে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি গুলি ছুড়ছে, সেখানে একই রঙের দেয়াল ও গেট ছিল। সংঘর্ষের সময় আমাদের চোখে পড়েনি।’
ওই ব্যক্তির বিষয়ে খোঁজ করতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করছিল সেটি পল্টন মডেল থানার গেট।

নয়াপল্টনে নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘জার্সি পরা ব্যক্তিটি কে আমরা বলতে পারছি না। আমি তো আপনার মতোই। অনেক কিছুই তো ভাইরাল হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com