রবিবার, ০৪:৩০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইসরাইলের বিচার দাবিতে আইসিসিতে আল-জাজিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

ফিলিস্তিনের খ্যাতনামা সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) স্মরণাপন্ন হয়েছে আল-জাজিরা কর্তৃপক্ষ।

শিরিন আবু আকলেহ ছিলেন আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের দীর্ঘ সময়ের রিপোর্টার। হত্যাকাণ্ডের বিচার দাবিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে আইসিসিতে একটি অনুরোধ জমা দিয়েছে।

এতে দাবি করা হয়েছে- আবু আকলেহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিরিন আকলেহ ২৫ বছর ধরে আল-জাজিরা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলের আগ্রাসনের খবর সংগ্রহ করতে গেলে ইসরাইলি সেনারা ঠাণ্ডা মাথায় তাকে গুলি করে হত্যা করে।

জেরুসালেম শহরের নাগরিক ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ আমেরিকারও নাগরিক ছিলেন। ফিলিস্তিন ও আরব অঞ্চলে তিনি বিশেষ সম্মানিত সাংবাদিক হিসেবে কাজ করতেন এবং তার রিপোর্টের মধ্যদিয়ে মূলত ফিলিস্তিনিদের কথাই ধ্বনিত হতো।

আইসিসিতে বিচারের জন্য যে অনুরোধ জানিয়ে মামলা করা হয়েছে সেখানে আল-জাজিরার নিজস্ব তদন্ত প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীরদের কাছ থেকে পাওয়া তথ্য-প্রমাণ, হত্যাকাণ্ডে ভিডিও ফুটেজ জমা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com