রবিবার, ০৪:৩০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়; তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকৃতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন।

গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে পাশে বসিয়ে বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় দেশটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা। তিনি আরো বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তিনি তার সাথে আলোচনায় বসতে রাজি আছেন।

বাইডেনের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেকসভ বলেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত তবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন তার দেশের স্বার্থ রক্ষা করার জন্য সব সময় আলোচনা বসতে প্রস্তুত থাকেন।

পুতিনের মুখপাত্র বলেন, আমেরিকা রাশিয়ার অন্তর্গত ‘নয়া এলাকাগুলোকে’ স্বীকৃতি না দেয়ার কারণে দু’দেশের মধ্যে কোনো সমঝোতা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি আলোচনার যেকোনো সম্ভবনাকে জটিল করে তুলছে।

রাশিয়ার সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক প্রজাতন্ত্রের পাশাপাশি যাপোরিযিয়া ও খেরসন অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এসব গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হওয়ার পর অক্টোবরে এক ডিক্রি জারি করে অঞ্চলেগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com