রবিবার, ০৪:২৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩০ বছরে ১০ লাখের বেশি লোক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে একটি নতুন সমীক্ষায় বলা হয়, দেশটিতে বন্দুক হামলায় গত ৩০ বছরে ১০ লাখের বেশি লোক নিহত হয়েছে।

১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রায় ১১ লাখ ১০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ পুরুষ।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি ওপেন-অ্যাক্সেস মেডিক্যাল জার্নাল জেএএমএ নেটওয়ার্ক ওপেনে সম্প্রতি প্রকাশিত সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়।

অনুসন্ধানে আরো দেখা গেছে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে মৃত্যু হার কমে প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ জন।

২০১০ সালে এই হার আবার বাড়তে শুরু করে। অবশেষে ৪৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে প্রতি ১ লাখে আগ্নেয়াস্ত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪.৭ জন।

সমীক্ষায় দেখা যায়, জাতিগত বৈষম্যের কারণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর হার বেড়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com