শনিবার, ১০:২৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তুর্কি-সিরিয়া সীমান্তে উত্তেজনা হ্রাসের যুক্তরাষ্ট্রের আহ্বান ব্যর্থ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক এবং কুর্দি যোদ্ধাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা তেমন কোনো প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে না। এই সংঘাত শুধুমাত্র ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীকে উপকৃত করবে- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতা সত্ত্বেও উভয় পক্ষই পিছু হটতে অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং সামরিক কর্মকর্তারা বলেন, তারা ন্যাটো মিত্র তুরস্ক এবং আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের মূল অংশীদার কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সাথে বিরামহীন যোগাযোগ রেখেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো লাভ হয়নি।

বারবার অনুরোধ করা সত্ত্বেও তুরস্ক এবং এসডিএফ উভয়ই মঙ্গলবার ইঙ্গিত দিয়েছে যে, তারা সংঘাত বৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা এই ব্যাপারে অনড় যে, এসডিএফ-কে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিত্র নয়, বরং তুরস্ক-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি সম্প্রসারণ হিসেবে দেখা হবে।

তুরস্ক এই মাসের শুরুতে সিরিয়া এবং ইরাকে কুর্দি লক্ষ্যবস্তুর ওপর ধারাবাহিক বিমান হামলা চালায়। তারা এটিকে অপারেশন ক্ল-সোর্ড বলে অভিহিত করেছে। তারা বলেছে, ইস্তাম্বুলে ১৩ নভেম্বরে সংঘটিত বোমা হামলার প্রতিশোধে তারা এই অভিযান চালায়। ইস্তাম্বুলে ওই হামলায় আটজন নিহত এবং আরো ১২ জনের মতো আহত হয়।

এসডিএফ সন্ত্রাসী হামলার সাথে তাদের কোনো প্রকারের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, বর্তমানে তুরস্কের হেফাজতে থাকা সন্দেহভাজনদের আইএসের সাথে সংযোগ রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নিশ্চিত করে যে, আইএস-বিরোধী মিশনগুলো আর এসডিএফ-এর অগ্রাধিকারে নেই। এবং ওয়াশিংটনে পেন্টাগন বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীর অবশিষ্টদেরকে খুঁজে বের করার লক্ষ্যে যে টহল তার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com