রবিবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুসলিম ও ইহুদি অগ্নিনির্বাপক কর্মীরা আদালতে ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন করেছে। নতুন এ আইনটিকে সংখ্যালঘু ‘মুসলিম ও ইহুদি’দের টার্গেট করে করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আবেদন করা অগ্নিনির্বাপক কর্মীরা হলেন স্টিভেন চ্যাসিন, কালভার্ট পটার, জেসপার স্টার্লিং ও হাসান ওমরানি।

চলতি মাসে তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্টে একটি আবেদন করেছেন, যেখানে তারা লিখেছেন যে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, পরে আবার নিয়োগ দেয়া হয়। কিন্তু এই ঘটনায় তাদের যে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল তার চেয়ে কম দেয়া হচ্ছে। কারণ তারা ২০২০ সালে ‘দাড়ি কাটা’র নতুন আইনটি মেনে চলতে রাজি হয়নি।

মুসলিম ও ইহুদি ধর্মের রীতি অনুযায়ী তাদের প্রত্যেকেই দাড়ি রাখেন। কারণ এক দশকেরও বেশি সময় থেকে তারা ১৯৯৩ সালের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধার আইন (আরএফআরএ) অনুসরণ করেন। যে আইনে দাড়ি রাখলে তার চাকরি ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সেক্রেটারি গ্যাব্রিয়েল শোগ্লো-রুবেনস্টাইন মিডল ইস্ট আইকে বলেছেন যে অফিস এই অবমাননা প্রস্তাবের বিরোধিতা করতে যাচ্ছে। এছাড়া আর কোনো মন্তব্য করেননি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com