সোমবার, ০৩:০১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

কুমিল্লার ৫ ইউপিতে নির্বাচন, ঘণ্টায় ৬ ভোট!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চলছে নির্বাচন। আজ সোমবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হলেও পাঁচ ইউপিতেই ধীরগতি লক্ষ্য করা গেছে। ভোট হওয়া পাঁচ ইউপি হলো– পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কান, উত্তর চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর।

সংশ্লিষ্টরা জানান, এদিন ইভিএম জটিলতায় একটি কেন্দ্রে ১০ মিনিট পর শুরু হয়েছে ভোটগ্রহণ। বারপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এমন চিত্র।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বি বলেন, ‘ভোটকেন্দ্রের সব ঠিকঠাক। কিন্তু ইভিএম মেশিনের সময় ৮টা না বাজলে আমরা ভোটগ্রহণ শুরু করতে পারি না। তাই কোনও বুথে ৭ মিনিট, কোনও বুথে ১০ মিনিট দেরি হয়েছে। তবে এতে কোনও সমস্যা হবে না। পরে যত ভোটার কেন্দ্রে ঢুকবেন আমরা সবার ভোট নেব।’
নৌকা প্রার্থীর এজেন্ট ইসমাইল হোসেন বলেন, ‘সেটিং করতে সময় লেগেছে। আমি এখনও আমার কক্ষে যেতে পারিনি। কিছুক্ষণের মধ্যে যাব।’ প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বি জানান, ওই কেন্দ্রের ভোটার দুই হাজার ৪২ জন। নারী ভোটার ১০৪৫ জন। বুথ ৭টি।

এদিকে, সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় পড়েছে ৬ ভোট। ওই কেন্দ্রের ৯ বুথের সব কটিতেই কোথাও ৬ ভোট, কোথাও ৭ ভোট পড়েছে। জানা গেছে, ইভিএমের ধীরগতির কারণেই এমন ভোটগ্রহণে দেরি হচ্ছে।

এবার উপজেলার পাঁচ ইউনিয়নে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী মাঠে মোতায়েন করা হয়েছে- পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com