শুক্রবার, ০৬:২২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে প্রায় বন্ধ মোবাইল ইন্টারনেট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থল ও আশেপাশের অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় বন্ধ মোবাইল ইন্টারনেট বলে অভিযোগ করছেন নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় এ সমাবেশ শুরু হয়। সকালের দিকে ইন্টারনেটে ধীরগতি থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে অনেকটা বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট।

মোবাইল ইন্টারনেট প্রায় বন্ধ অবস্থায় থাকায় সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিক ও সম্মেলনে অংশ নেয়া বিএনপির নেতাকর্মীরাসহ স্থানীয়রা জরুরি যোগাযোগে ভোগান্তিতে পড়েছেন।

নগরীর টমছম ব্রিজ, চকবাজার, টাউন হল ও এর আশেপাশের এলাকা, মনোহরপুর, বাদুরতলা, ঝাউতলা ও নজরুল অ্যাভিনিউ, শাসনগাছা এলাকায় কোনো ধরনের মোবাইল ইন্টারনেট সেবা কাজ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলের নেতাকর্মীদের হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে আজ কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করছে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com