সোমবার, ০২:০৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নয়ন হত্যা : ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘পুলিশের গুলিতে’ ছাত্রদল নেতা নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগ এনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানসহ ১৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে করা মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সামিউল আলম আবেদনটি খারিজ করে দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) দিদারুল আলম রাতে মামলার আবেদনটি খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বেলা ১১টায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আট থেকে ১০ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলার আবেদন করেন নিহত নয়নের বাবা রহমত উল্লাহ।

মামলার এজহারে উল্লেখিত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান ও বিকিরণ চাকমা এবং কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি। পাশাপাশি ছয় পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com