রবিবার, ০৪:০২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গুলি, নিহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৫০ বার পঠিত
In this image from video police respond to the scene of a fatal shooting at a Walmart on Tuesday night, Nov. 22, 2022, in Chesapeake, Va. (WAVY-TV 10 via AP)

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ নিহত হয়েছেন। আহতও হয়েছেন কয়েকজন। বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে উত্তর আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

বুধবার রয়টার্স, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে— এই গোলাগুলির ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছেন।

রয়টার্স বলছে, মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার চেসাপিকের ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং বন্দুকধারী নিজেও মারা গেছে বলে চেসাপিক সিটি জানিয়েছে।

টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, ‘শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। অভিযুক্ত বন্দুকধারী মারা গেছে।’

অবশ্য বন্দুক হামলায় আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

এদিকে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চেসাপিক পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবার রাতে চেসাপিক শহরের ওয়ালমার্ট স্টোরের ভেতরে একাধিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে মঙ্গলবার রাতেই দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার নাম কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

কোসিনস্কি আরও বলেন, বন্দুকধারী ওই স্টোরের কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা তদন্তকারীরা জানেন না। এ ছাড়া এই ঘটনায় পুলিশ অফিসাররা কোনো গুলি চালাননি বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com