রবিবার, ০১:০১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বুরকিনা ফাসোয় পৃথক হামলায় ১৪ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে উগ্রবাদী গ্রুপের পৃথক দুই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেনাবাহিনীর সহায়ক শক্তির আট বেসামরিক নাগরিক রয়েছে।

মঙ্গলবার নিরাপত্তা ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।

বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে উগ্রবাদীদের দমনে লড়াই করে আসছে।

দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
উগ্রবাদ দমনের ব্যর্থতায় ক্ষোভের বহিঃপ্রকাশে এ বছর অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা দেশটিতে দু’বার সামরিক অভ্যুত্থান ঘটায়।

নিরাপত্তা বাহিনীর এক সূত্র এএফপি’কে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিরা সোমবার প্রথম প্রহরে সফি গ্রামে হামলায় চালায়।’ এতে সেনাবাহিনীর সহায়ক শক্তি ভিডিপি’র আট সদস্য নিহত হয়।

স্থানীয় এক সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে।

নিরাপত্তা সূত্র আরো জানায়, মার্কোয়ির কাছে পৃথক এক হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

নিহতদের এক আত্মীয় এএফপি’কে বলেন, ‘সন্ত্রাসীরা সলমোসি-মার্কোয়ি সড়ক থেকে তিন যুবককে অপহরণ করে। পরে এক জঙ্গলের ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’

সূত্র : এএফপি, বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com