সোমবার, ০১:১৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী জেলে আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ কাসেম (৩৮) নামের এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর এলাকায় নাফ নদ এলাকায় এ ঘটনা ঘটে। কাসেম টেকনাফের নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, ‘সকালে স্থানীয় কাসেমসহ চার জেলে মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরার সময় বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝি-মাল্লারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম জানান, ‘বিকেলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘একজন জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com