মঙ্গলবার, ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ফেনীতে ২ ভাইয়ের ইসলাম ধর্মগ্রহণ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

‘দীর্ঘদিন পবিত্র কুরআন অধ্যয়ন ও গবেষণা করেন। ইসলামী রীতিনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হন। শান্তির ধর্ম ইসলামকে মনে-প্রাণে ভালোবেসে এই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেন।’ এমন আত্মপোলব্ধি থেকে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করেছেন ফেনী শহরের বাঁশপাড়া এলাকার বাসিন্দা খোকন সাহা।

ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখেন মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার। ইসলামে প্রবেশের পর সোলাইমানের কাজকর্মে আকৃষ্ট হন তার ছোট ভাই গোবিন্দ সাহাও। পরে তিনিও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন এবং নিজের আগের নাম বদলে নতুন নাম রাখেন মো: আজওয়াদ ইব্রাহিম মুসা।

গত মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে তারা দুই ভাই আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।

এফিডেভিটে নওমুসলিম মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর পবিত্র কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। সেই অনুযায়ী ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ইসলামী আদর্শে জীবনযাপন করার চেষ্টা করছি।’ এরপর তার প্রতি মুগ্ধ হয়ে ছোট ভাই মো: আজওয়াদ ইব্রাহিম মুসা গত ১ অক্টোবর ইসলাম গ্রহণ করেন।

ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার দুই ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com