রবিবার, ০১:৪৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইরানে বিক্ষোভ শুরুর পর প্রথম মৃত্যুদণ্ড প্রদান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দু’মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই রোববার এ মৃত্যুদন্ড ঘোষিত হলো।

অজ্ঞাত অভিযুক্তকে তেহরানের আদালতে এ দণ্ড দেয়া হয়। বিচারবিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে।

মৃত্যুদণ্ড দ্রুতই কার্যকর করা হবে বলে আশঙ্কা করেছে একটি মানবাধিকার গ্রুপ।

অনলাইন খবরে বলা হয়েছে, সরকারি ভবনে আগুন দেয়া, শৃঙ্খলা বিঘ্ন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ এনে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এটি ইরানের আইনে সবচেয়ে গুরুতর অপরাধের একটি হিসেবে বিবেচিত বলে মিজান অনলাইনে বলা হয়েছে।

এদিকে তেহরানের অপর একটি আদালত জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে ষড়যন্ত্র ও সমাবেশ এবং জনশৃঙ্খলা বিঘ্নের দায়ে আরো পাঁচজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, সরকারি তথ্য অনুযায়ী অন্তত ২০ জন শাস্তিযোগ্য মৃত্যুদণ্ডের মুখোমুখি রয়েছেন।

তিনি বলেন, আমরা খুবই উদ্বিগ্ন যে এসব মৃত্যুদণ্ড খুব দ্রুতই কার্যকর করা হবে।

তিনি আরো বলেন,আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানী কর্তৃপক্ষকে সতর্ক করে বার্তা পাঠাতে হবে এই বলে যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর গ্রহণযোগ্য নয় এবং এর পরিণাম হবে ভয়াবহ।

ইরানের বিচার বিভাগের সূত্রে জানা গেছে, বিক্ষোভ শুরুর পর এতে জড়িত থাকার দায়ে দু’হাজারেরও বেশি লোককে অভিযুক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেকই রাজধানী তেহরানের।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com