রবিবার, ০১:৪৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

টেক্সাসের আকাশে সংঘর্ষ, দুটি বিমানই বিধ্বস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের মধ্য আকাশে সংঘর্ষের ফলে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। টেক্সাসের ডালাসে গতকাল শনিবার আয়োজিত একটি এয়ার শো-তে এই দুর্ঘটনা ঘটে।

আয়োজকরা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার একটি বি-১৭ বোমারু বিমান এবং একটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ফলে দুটি বিমানই মধ্য আকাশে বিধ্বস্ত হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ৪ ইঞ্জিন বিশিষ্ট বি-১৭ বোমারু বিমানটি ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টের ওপর দিয়ে খানিকটা কম উচ্চতায় উড়ে যাওয়ার সময় অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসা ছোট বিমান বেল পি-৬৩ কিংকোবরা বোমারু বিমানটিতে আঘাত করে। এতে দুটি বিমানই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর অন্তত একজন পাইলটকে প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে নেমে আসতে দেখা যায়। তবে দুই পাইলটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি এবং অন্য কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

বি-১৭ বোমারু বিমান যুদ্ধকালে সাধারণত ১০ জন ক্রু নিয়ে চলাচল করে। কিন্তু গতকাল যখন এই বিমানটি ধ্বংস হয় তখন তাতে কয়জন ক্রু ছিলেন তা স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com