রবিবার, ১০:২৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

অতিরিক্ত ফি কমানোর দাবিতে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে তারা। পরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানান, গত বছর স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরণের অতিরিক্ত ফি ধার্য করা হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ ৬শ’ টাকা করে ফি কমিয়ে দেয়। এবার ফের ফরম পূরনে ৬০০ টাকা অতিরিক্ত ফি ধার্য্য করা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবী জানানো হয়।

এরপরই একই দাবীতে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সাময়িক যান চলাচল বন্ধ থাকে। অতিরিক্ত ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। কোন ধরনের ফি মওকুফ করা হয়নি। করোনাকালে কিছু ফি স্থগিত করা হয়েছিল। সেটা এখন আবার ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com