রবিবার, ০৮:৫৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সোয়া ১ ঘণ্টা পর জানতে পারলেন পরীক্ষা বাতিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি‘র (বিএম) একাদশ বাংলা পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পর পরীক্ষার্থীরা জানতে পারলেন তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এ পরীক্ষা বাতিল করা হয়েছে।

উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষা শেষ হওয়ার আগেই হলে কর্তব্যরত পরিদর্শকরা শিক্ষার্থীদের প্রশ্ন ও খাতা তুলে নিয়েছেন।

এ সময় কর্তব্যরত হল পরিদর্শক মো: ইমরান হোসেন জানান, বোর্ডের নির্দেশে পরিক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষার্থী মো: ফখরুল ইসলাম জানান, হলে ঢুকে দেখি প্রশ্নের সাথে আমাদের সিলেবাসের কোনো মিল নেই।

আরেক পরীক্ষার্থী মো: রাকিব জানান, প্রশ্ন দেখে মনে হয়েছে অন্য বই থেকে প্রশ্ন করা হয়েছে। ভাগ্য ভালো যে সোয়া ১ ঘণ্টার মধ্যে পরিক্ষা বাতিল করা হয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আক্তার হোসেন জানান, বোর্ডের নির্দেশনা পেয়ে কেন্দ্রসচিব পরিক্ষা বাতিলের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com