শনিবার, ০৮:৫০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

কিশোরগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নওগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী
একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিরচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো চারজন ।

নিহতের মধ্য একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এসআই নূর হোসেন জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ভৈরব হাসপাতাল ও বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com