বৃহস্পতিবার, ০৭:০৫ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বাঁশ-লাঠি নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় মহাসমাবেশ। আজ শনিবার সকাল ৭টা থেকে বরিশাল নগরের বিভিন্ন সড়ক হয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।সমাবেশস্থলে যাওয়া মিছিল, মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরে নেতাকর্মীদের হাতে কাঠ ও বাঁশের লাঠির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কেউ হেঁটে, কেউ ভ্যানে চড়ে, কেউ রিকশায় চড়ে আবার কেউ মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে সমাবেশস্থলে যাচ্ছেন। তবে  বিভিন্ন মিছিলে জাতীয় পতাকা ও দলীয় পতাকায় ব্যবহার করা হয়েছে লম্বা লাঠি ও বাঁশের কঞ্চি।

প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি সেলিম বলেন, ‘গত দুদিন থেকে আজ সকালে অনেক বেশি লোক বঙ্গবন্ধু উদ্যানে রয়েছে। বেলা যত বাড়ছে বিএনপির সমাবেশস্থলে লোকজন ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানের আশপাশের সড়কগুলো হয়ে বিভিন্ন স্লোগানে দিয়ে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকার সঙ্গে বেশ লম্বা লাঠি রয়েছে। এ ছাড়া অনেক নেতাকর্মীদের হাতে বাঁশ ও লাঠি রয়েছে।’
নগরের জিলা স্কুল মোড়ের চায়ের দোকানদাররা বলেন, ‘সকাল থেকেই আশপাশের সড়কগুলো বিএনপির সমাবেশে আসা লোকজনের ভরা। সকাল সোয়া ৮টার দিকে একটি মাইক্রোবাস বহর যেতে দেখেছি, যার প্রতিটি গাড়ির গ্লাস খুলে নেতাকর্মীরা লাঠি উঁচিয়ে দলের পক্ষে স্লোগান দিচ্ছিল। আবার আশপাশের অনেকের হাতেই জাতীয় পতাকার সঙ্গে লাঠি রয়েছে।’

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা কেউ নৌপথে, কেউ ট্রলারে, কেউ মাছ ধরা নৌকায় আর সড়ক পথে, কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলে করে সমাবেশস্থলে আসছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com