শনিবার, ০৯:১১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হত্যাচেষ্টার জন্য তিনজনকে দায়ী করলেন ইমরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান তাকে হত্যার চেষ্টা করার জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীতে কর্মরত এক মেজরকে দায়ী করেছেন। গত শুক্রবার সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন ইমরান খান। বৃহস্পতিবারে পাঞ্জাবের এক জনসভায় হামলার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এলেন। গত এপ্রিলে তার পদত্যাগের পর শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

ইমরান খান বলেন, ওই তিনজন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আর হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল।

সরকার অবশ্য দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। আর এক বন্দুকধারীকে হত্যাচেষ্টার জন্য গ্রেফতার করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘ধর্মীয় চরমপন্থার’ কারণে তিনি এ কাজ করেছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ বিভাগও ইমরান খানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও দায়িত্বহীন’ হিসেবে অভিহিত করেছে।

ইমরান খানের ওপর ওই হমালার ফলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট আরো তীব্র হয়েছে। ওই হামলায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
ইমরান খান হাজার হাজার সমর্থক নিয়ে আগাম নির্বাচনের দাবি পূরণে ইসলামাবাদ যাওয়ার পথে হামলার শিকার হন।

হুইলচেয়ারে বসা ইমরান খানের বাম পায়ে ভারী ব্যান্ডেজ দেখা যায়। তিনি এক ঘণ্টারও বেশি সময় কথা বলেন। তিনি দেশব্যাপী নতুন করে বিক্ষোভের ডাক দেন। তিনি বলেন, সুস্থ হওয়ামাত্র তিনি ইসলামাবাদ অভিমুখী লংমার্চে যোগ দেবেন।

পাকিস্তানি সাংবাদিক হাসান খান আলজাজিরাকে বলেন, ইমরান খান খুব তাড়াহুড়া করে অভিযুক্তদের নাম বলে ফেলেছেন।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com