রবিবার, ০৮:১৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি`র জনসংযোগে পুলিশী হামলার অভিযোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে বিএনপির জনসংযোগ ও পথসভায় পুলিশের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপু‌রে কলসকাঠি বাজারে এই ঘটনা ঘটে। আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে পথসভা ও জনসংযোগ করা হয়।

কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা অভিযোগ করেন, সাবেক সাংসদ আবুল হোসেন খানসহ আমরা শতাধিক নেতা-কর্মী জনসংযোগ শেষে কলসকাঠী বাজারে অবস্থান করলে বাকেরগঞ্জ থানা পুলিশের সদস্যরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশের হামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, ইউনিয়ন যুবদল নেতা সজল, উপজেলা ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ, ছাত্রদল নেতা মুশফিকুর রহমানসহ প্রায় ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বরিশালের সম্মেলন বাধাগ্রস্থ করতে পুলিশ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু। এ বিষয়ে সাবেক সাংসদ আবুল হোসেন খান জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে, হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান গ্রুপ ও হারুন শিকদার গ্রুপ একই স্থানে সভা করলে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়। এখানে কোন অপ্রী‌তিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com