শনিবার, ১১:২৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্রাজিলে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।

ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, লুলা পেয়েছেন ৫০.৮ ভাগ ভোট। আর বোলসোনারো পেয়েছেন ৪৯.২ ভাগ ভোট।

জয়ের পর বিশাল সমাবেশে ৭৭ বছর বয়স্ক লুলা বলেন, ‘প্রথমেই আমি আমার সাথে থাকা কমরেডদের ধন্যবাদ দেই। আমরা কেবল কোনো এক প্রার্থীর বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রীয় যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। এ লোক এই নির্বাচনে জয়ী হতে আমাদের বাধা দিয়ে আসছিল। যেই ভোট দিতে চেয়েছে, তাকেই ধন্যবাদ জানাই।’

ভোট গণনার শুরুতে বোলসোনারোই এগিয়ে ছিলেন। তবে লুলার তাকে পেছনে ফেলতে খুব বেশি দেরি হয়নি। তার এগিয়ে যাওয়া শুরু হতেই সাও পোলোর রাস্তায় গাড়ির হর্নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মী লুই কার্লোস গোমেস (৬৫) বলেন, লুলা গরিবদের জন্য, বিশেষ করে গ্রামের লোকদের জন্য সর্বোত্তম। আমরা সবসময় তার পাশে আছি।

এটা ছিল ১৯৮৫ সালের পর ব্রাজিলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ওইবারও সামরিক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন লুলা। আর বোলসোনারো হলেন সাবেক সেনা ক্যাপ্টেন।
তবে এখন পর্যন্ত ৬৭ বছর বয়স্ক বোলসোনারো পরাজয় স্বীকার করে নেননি। তার প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। তিনি ভোটিংব্যবস্থাকে জালিয়াতিপ্রবণ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলের ঐতিহ্য হলো, পরাজিত প্রার্থীই আগে বক্তৃতা করে পরাজয় স্বীকার করে নেন, তারপর বিজয়ী প্রেসিডেন্ট বক্তৃতা করেন। এবার তা হয়নি।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com