বুধবার, ১২:৫৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ

গাইনি চিকিৎসক পরিচয়ে ফেসবুকে প্রতারণা, অতঃপর…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১২ বার পঠিত

চুয়াডাঙ্গায় ফেসবুকে গাইনি চিকিৎসক পরিচয়ে প্রতরণার ঘটনায় মারুফুল হক মারুফ (২৭) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ।

শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মারুফ ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুতুল (ছদ্মনাম) নামের একটি মেয়ে তার ব্যক্তিগত গোপনীয় কিছু সমস্যার জন্য অনলাইনে গাইনি চিকিৎসক খুঁজতে থাকেন। একপর্যায়ে ফেসবুকে কামরুন নাহার নামের একটি গাইনি চিকিৎসকের আইডি দেখেন তিনি। পরে চিকিৎসক ভেবে ওই আইডিতে যোগাযোগ শুরু করেন। মেসেঞ্জারে মেয়েটি তার ব্যক্তিগত সমস্যাগুলো জানান। এ সময় প্রতারক মেয়েটিকে তার সমস্যাজনিত স্থানের ছবি দিতে বললে পুতুল ছবি পাঠিয়ে দেন। পরে ওই আইডি থেকে পুতুলের শরীরের আরো কিছু আপত্তিকর স্থানের ছবি পাঠাতে বলা হয়।

বিষয়টি তার সন্দেহ হলে প্রতারক ডাক্তারের সাথে যোগাযোগ বন্ধের চেষ্টা করেন তিনি। এ সময় প্রতারক তাকে ভয়ভীতি দেখাতে থাকে এবং তার কথায় রাজি না হলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। পরে উপায় না দেখে মেয়েটি চুয়াডাঙ্গা থানায় ঘটনাটি জানালে সদর থানার পুলিশের একটি টিম কৌশলে প্রতারক মারুফকে আটক করে হেফাজতে নেয়।

প্রতারককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল।

ওসি কাজল বলেন, ‘মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্তে মাঠে নামে সদর থানার পুলিশ। পুলিশ হেডকোয়ার্টারের উইমেন সাইবার ক্রাইম সাপোর্ট সেন্টারের সহযোগিতায় ভুয়া আইডির ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com