শনিবার, ১১:২৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যাজক-নানরাও পর্ন দেখেন: পোপ ফ্রান্সিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

পর্নোগ্রাফির বিপদ সম্পর্কে ধর্মযাজক ও সন্ন্যাসীদের সাবধান করে দিলেন পোপ ফ্রান্সিস। তিনি স্বীকার করেছেন, যাজক ও নানরাও পর্নোগ্রাফি দেখেন। তিনি বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে ‘দুর্বল’ করে দেয়।

ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সী পোপ বলেছেন, পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে… এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন। তাদের তিনি বলেছেন, শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।

এ ছাড়া পোপ ফ্রান্সিস বলেছেন, ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, এ কাজ নীতিবহির্ভূত। এটা মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।
তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ‘আমি শিশুদের ওপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নোগ্রাফির কথা বলছি।’

পোপ জানিয়েছেন, তার মোবাইল ফোন নেই, তিনি কখনো ব্যবহারও করেননি। তার কথায়, ‘অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।’

তার বক্তব্য, পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না। এই সময় পোপ প্রস্তাব করেন, মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেওয়া উচিত। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com