শনিবার, ১০:২৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সরে গেলেন বরিস, তাহলে কি প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার লড়াইয়ে তিনি থাকছেন না। গতকাল রোববার রাতে তার এই ঘোষণার পর সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন দলটির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল।

এদিকে, যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায়। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো ঋষি সুনাকের জন্য। প্রথম পাতায় ঋষি সুনাকের বড় ছবিও ছেপেছে পত্রিকাটি।

এ ছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেসের শিরোনামে বলা হয়েছে, বসির সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক।
আরেক পত্রিকা দ্য আই-এর খবরে বলা হয়েছে, বরিস জনসন লড়াই থেকে সরে যাওয়ায় এখন সবার থেকে এগিয়ে ঋষি সুনাক। আইনপ্রণেতাদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে তিনি। পত্রিকাটির শিরোনামে বলা হয়েছে, আইনপ্রণেতাদের চাপে প্রধানমন্ত্রী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বরিস।

ঋষি সুনাক ছাড়াও প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার এই লড়াইয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট। তার সম্পর্কে দ্য আই-এর খবরে বলা হয়েছে, মরডান্টের আশপাশের আইনপ্রণেতারা ধারণা করছেন, বরিসকে যারা সমর্থন করেছেন তারা এখন সাবেক এই নারী প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন করবেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পর্যাপ্ত সংখ্যক আইনপ্রণেতার সমর্থন না পাননি বরিস জনসন। দলটির জ্যেষ্ঠ নেতারা তাকে নিয়ে সতর্ক অবস্থানে। তাদের ধারণা, বরিস ফিরে এলে বিশৃঙ্খলা এবং আগাম নির্বাচনের সম্ভাবনাও বেড়ে যেত। এতে আরও বলা হয়েছে, বরিস সরে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল ঋষি সুনাকের।

বিবিসির খবরেও একাধিকবার উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, ঋষি সুনাকই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। খবর: বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com