শনিবার, ১০:২৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি যুবরাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

আলজেরিয়ায় আসন্ন আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চিকিৎসক ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয়ায় তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন না।

আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই ব্যাপারে জানান হয়।

তবে সৌদি আরব এখনো যুবরাজ সালমানের বিষয়টি নিশ্চিত করেনি।

শনিবার রাতে আলজেরিয়া প্রেস সার্ভিসে আরবি ও ফরাসি ভাষায় একটি বিবৃতি দেয়া হয়।

প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনের অফিস থেকে পাঠানো বিবৃতিতে তার এবং যুবরাজ সালমানের ফোনালাপের ব্যাপারটি উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুবরাজ সালমান ফোন করে ‘আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আরব লীগের সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। চিকিৎসক ভ্রমণ করতে নিষেধ করায় তিনি আসতে পারবেন না বলে জানান।’

‘জবাবে প্রেসিডেন্ট বলেন, তিনি পরিস্থিতি বুঝতে পারছেন এবং প্রিন্স সালমান আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।’

অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দুই দেশের মধ্যে হওয়া ফোনালাপের বিষয়টি একটি বিবৃতিতে জানায়। তবে চিকিৎসকের পরামর্শের কোনো কথা সেখানে বলা হয়নি। দেশ দুটির সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হয়।

উল্লেখ্য, করোনা মহামারীর পর প্রথমবারের মতো আলজেরিয়ায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com