রবিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাবুল-ইলিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে এবার পিবিআইয়ের এসপির মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছ্নে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা। ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি হয়েছে। মূলত ইউটিউবে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে মামলাটি করা হয়।

বাবুল-ইলিয়াসসহ চারজনের বিরুদ্ধে এবার পিবিআইয়ের এসপির মামলা
পার্থ প্রতীম বিশ্বাস

সোমবার মামলাটি হলেও তার দুদিন পর বুধবার (১৯ অক্টোবর) রাতে মামলার বিষয়টি জানাজানি হয়।

মামলার অভিযোগে বলা হয়, ‘বাবুল আক্তার তার ভাই ও বাবার মদদে কথিত সাংবাদিক ইলিয়াছ পিবিআইয়ের বিরুদ্ধে ৪২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন অসত্য ও মনগড়া তথ্য তুলে ধরা হয়। মামলাকে ভিন্ন খাতে নিতে অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।’

মামলার অভিযুক্তরা হলেন স্ত্রী মিতু হত্যার দায়ের কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ, ভাই হাবিবুর রহমান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল। এই কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একই ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com