শনিবার, ০৭:৩৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়ে ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দলের বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। আজ বুধবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সভাপতি হিসেবে তার নাম প্রকাশ করা হবে। এর ফলে প্রায় দুই দশক পর গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ সকাল ১০টার দিকে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। সেখানে আগে থেকেই দেশটির সব রাজ্য থেকে সিলগালা করা ব্যালটগুলো নিয়ে আসা হয়েছিল। গত সোমবার এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ হাজার ৯১৫ ভোটারেরর প্রায় ৯৬ শতাংশই ভোট দিয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস।

শশী থারুরসহ দলীয় নেতকর্মীদের সঙ্গে খাড়গে
ভারতীয় কংগ্রেসের সভাপতি পদে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। ভোটে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

তবে ভোট গণনার মধ্যেই মারাত্মক অনিয়মের অভিযোগ আনেন শশী থারুর। তিনি ও তার নির্বাচনী এজেন্ট অভিযোগ করেন, উত্তর প্রদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়নি।

ভারতের স্বাধীনতার পর থেকে সাধারণত গান্ধী পরিবারের সদস্যরাই কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছেন। নেহেরু-গান্ধী পরিবারের বাইরে সর্বশেষ ১৯৯৭ সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সীতারাম কেশরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com