সোমবার, ০৬:২১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪২ বার পঠিত

২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে সফর করবে না ভারত। ফলে প্রশ্ন উঠেছে পাকিস্তানকে বাদ দিয়ে অন্য কোথাও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কীনা। মুম্বাইয়ে এক জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রেসিডেন্ট। জয় শাহ জানান, আগামী বছরের এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।

সভায় জয় শাহ আরও আরও জানান, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেট খেলতে যাবে না। সুতরাং এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্য কোথাও সরে যেতে পারে।
যদিও এ নিয়ে এসিসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

দুদেশের রাজনৈতিক বৈরিতর কারণে ভারত ২০০৬ সালের পর আর পাকিস্তান সফর করেনি। এছাড়া ২০১২ সালের পর দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি শুধুমাত্র আইসিসি অথবা এসিসির কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com