রবিবার, ০১:৩০ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ইবোলা ছড়িয়ে পড়ায় উগান্ডায় লকডাউন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি শনিবার ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল দুটি জেলায় লকডাউন আরোপ করেছেন। এতে ভ্রমণ নিষিদ্ধ, রাতের কারফিউ আদেশ এবং পাবলিক স্থানগুলি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০ সেপ্টেম্বর প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে মারাত্মক ভাইরাস হেমোরেজিক জ্বরে এ পযর্ন্ত ১৯ জন মারা গেছে এবং ৫৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে প্রাদুর্ভাবটি মুবেন্দে এবং কাসান্দার জেলাগুলোতে কেন্দ্রীভূত এবং টেস্টে এক দম্পতির পজেটিভ পাওয়া সত্ত্বেও ১৫ লাখ লোকের বসবাসকারী রাজধানী কাম্পালায় ইবোলা ছড়িয়ে পড়েনি।

এক টেলিভিশন ভাষণে মুসেভেনি শনিবার মুবেন্দে এবং কাসান্ডাতে অবিলম্বে লকডাউনের নির্দেশ দেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি, ভ্রমণ নিষিদ্ধ এবং বাজার, বার এবং গির্জা ২১ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

গেরিলা নেতা থেকে প্রেসিডেন্ট হয়ে ১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসনকারী প্রেসিডেন্ট মুসেভেনি বলেছেন ‘আমি এখন নিম্নোক্তভাবে নির্দেশ দিচ্ছি, মুবেন্দে এবং কাসান্ডা জেলায় এখন চলাফেরা নিষিদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com