বৃহস্পতিবার, ০২:৩০ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পঠিত

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবার প্যান-আমেরিকান হাইওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্দর নগরী টুমাকো এবং ২০০ মাইল দূরের উত্তরপূর্বাঞ্চলীয় ক্যালির মধ্যে বাসটি যাতায়াত করতো।

নারিনো এলাকার ট্রাফিক বিভাগের পুলিশ ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুদেলো জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনি বছর বয়সী কন্যা শিশু ও আট বছর বয়সী এক বালক রয়েছে।

প্রাথমিক খবরে জানা গেছে, কুয়াশায় মোড়ানো বাঁক পার হওয়ার সময়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি উল্টে যায়।

উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা নয় ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটিকে সোজা করে এবং ভেতর থেকে হতাহতদের বের করে আনে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com