বৃহস্পতিবার, ০২:২৫ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন। তিনি জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

কোয়োটেংয়ের নেয়া নতুন র্অথনৈতিক পরিকল্পনার কারণে যুক্তরাজ্যের বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়নের কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে লিজ ট্রাস কঠিন সিদ্ধান্তটি নিলেন। কোয়াটেং দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন।

কোয়াটেং গত ২৩ সেপ্টেম্বর তার অর্থপরিকল্পনা নিয়ে যে মিনি বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি সরকারের করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান তাতেই চাপে পড়ে ব্রিটেনের বাজার। এছাড়া পাউন্ডেরও অবমূল্যনায়ন ঘটে।

এর পরিপ্রেক্ষিতে ট্রাস গত ৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ও ব্রিটিশ ভোটারদের খুব কমই আশ্বস্ত করতে পেরেছিলেন।

ট্রাস বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে ট্রাস ভীত চোখে চারপাশে তাকান এবং খুব হালকাভাবে মাত্র চারটি প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, আমি করের বোঝা কমিয়ে মজুরি ও প্রবৃদ্ধি বাড়াতে চাই।

এদিকে ট্রাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি চলতি বছরের চতুর্থ চ্যান্সেলর।

উল্লেখ্য, ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়াটেং। এর আগে সবচেয়ে কম সময় এ দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড। তিনি ১৯৭০ সালে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com