শনিবার, ০৮:৩৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কর্নাটকে হিজাব ইস্যু : সুপ্রিম কোর্টের রায় আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পঠিত

কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট হিজাব ইস্যুতে রায় ঘোষণা করবেন ।

বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার একটি ডিভিশন বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করবেন। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ দিয়েছিল কর্নাটক হাইকোর্ট।

কর্নাটক হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে উল্লেখ করা হয়। কেবল অপরিহার্য ধর্মীয় আচরণই সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের অধীনে সুরক্ষা পেতে পারে। আর, এই ইস্যুতেই কর্নাটক হাইকোর্ট মুসলিম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরার আবেদন খারিজ করে দেয়।

কর্নাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশনা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকেই ওই রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলো রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয়। লাগাতার প্রতিবাদের জেরে বেশ কয়েক দিন স্কুল-কলেজ বন্ধও রাখতে বাধ্য হয় কর্নাটক সরকার।

সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন কয়েকজন মুসলিম শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা যাবে না, এই মর্মেই একাধিক মামলা করা হয়। সরব হয় বিরোধী দলগুলোও। ওই মামলাতেই কর্নাটক হাইকোর্ট রায় ঘোষণা করে যে হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতেই পারে।

উল্লেখ্য, কর্নাটকের এ হিজাব ইস্যু ভারতের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী থেকে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, বিখ্যাত ফুটবলার পল পোগবা পর্যন্ত এই ইস্যুতে মুখ খুলেছিলেন। এমনকি হিজাব বিতর্কে ভারতের সমালোচনা করে আমেরিকাও।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com