শনিবার, ০৭:৪১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, ১১ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে রাজ্যের নাসিক জেলার ঔরঙ্গাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাসিক পুলিশের ডেপুটি কমিশনার অমল তাম্বে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, বাসের কিছু যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন এবং অন্যরা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় বিপুল প্রাণহানি ঘটে। দেশটিতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটছে। সে হিসেবে দেশটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার জন্য প্রায়ই ভাঙাচোরা রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার কঠোর ট্র্যাফিক আইন প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনার হার বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com