শনিবার, ০৭:৪০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত-মৃত্যুর হার নিম্নমুখী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। আজ আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩২ হাজার ৭৫৪ জন ও মৃত্যু হয়েছে এক হাজার ৭৮২ জনের। গতদিনে যে সংখ্যা ছিল ছয় লাখ ৫৩ হাজার ৮৬৯ জন ও দু’হাজার ৩৮৮ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৫ হাজার ২১০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬১ লাখ ছয় হাজার ২৬০ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৫৯৫ জনের। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ৯৪৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১৬৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ নয় হাজার ২৫৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৭৮ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫৭ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৮৪৯ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com