রবিবার, ১২:৪৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘আমার ছেলের আর চাকরি করা হলো না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত

‘আমার ছেলের পুলিশে চাকরির কথা চলছে। সব প্রস্তুতি শেষ। কিন্তু সেই চাকরি আর করা হলো না।’ চাপা কান্নায় এমনই কথা বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত সালমানের বাবা আলমগীর হোসেন।

সম্প্রতি যশোরে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিন বন্ধু আসিফ (১৯), আরমান হোসেন (১৮) ও সালমান (১৯)। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া বিরাজ করছে। বিলাপ চলছে এই এলাকার দুর্গাপুর ও এড়েন্দা গ্রামে।

জানা যায়, প্রতি শুক্রবারের মতো গতকালও বন্ধুরা মিলে মোটরসাইকেলে ঘুরতে যান পাশের এলাকা ঝিকরগাছায়। ঘোরাফেরা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি পরিবহন তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ, দুর্গাপুরের নাজির আলীর ছেলে আরমান ও আলমগীর হোসেনের ছেলে সালমান। তারা তিনজনই স্থানীয় নতুনহাট পাবলিক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার খবরে ফায়ারসার্ভিস কর্মীরা সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও অপর দু’জনকে ঝিকরগাছা হাসপাতাল মর্গে পাঠায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই সালমানের মৃত্যু হয়েছে। তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com