শনিবার, ০৭:৩৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পঠিত

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার শহরের সিটি হলে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র মেন্ডোজা আলমেদারকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করে। নৃশংস ঘটনার পর বন্দুকধারীদের গ্রেপ্তারে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে।

পুরো ঘটনাটিকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি। এ ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। গত কয়েক বছর ধরে মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com