শনিবার, ০৭:৪০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রথমবার মসজিদে নামাজের অপেক্ষায় কোলনের মুসুল্লিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

জার্মানির কোলন প্রদেশে প্রথমবারের মতো মসজিদে নামাজের ডাক পেতে যাচ্ছেন মুসুল্লিরা। দীর্ঘ দুই বছর পর অনুমতি পেলেন তারা। আগামী ১৪ অক্টোবর সেই কাঙ্ক্ষিত সময়, সেদিন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাবেন মুসলিমরা।

তুর্কি ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আতোসি বলেন, জুম্মার নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কোলন পৌরসভায় বিপুল সংখ্যক তুর্কি ও মুসলমানেরা বসবাস করে। শহর কর্তৃপক্ষ দু’বছর নামাজ আদায়ের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল। পরে ডিআইটিআইবি নামাজের অনুমতির জন্য কোলনের কেন্দ্রীয় মসজিদে আবেদন করেছিল।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে আতোসি বলেন, ‘সামান্য কিছু সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সমস্যাগুলো সাংবিধানিক কাঠামো দিয়ে নয় পৌরসভার মাধ্যমে সমাধান করা উচিত। এরপর ১৪ অক্টোবর প্রথম আজান দিতে পারব বলে আশা করছি।’

তিনি বলেন, স্থানীয় লোকজনকে জানানো হয়েছে যে, মুসলমানরাও এ কমিউনিটির অন্তর্ভুক্ত হতে চলেছে।

আতোসি বলেন, ‘আমরা এখানে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি এবং ধর্ম চর্চা করেছি। এ অঞ্চলের বাসিন্দা হিসেবে আমরা নামাজের জন্য ডাক দিতে পারি।’

এ সময় তিনি শহরের মেয়র হেনরিটি রেকারের এ সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পারস্পারিক সহমর্মিতা ও গ্রহণযোগ্যতার একটি উল্লেখযোগ্য বন্ধন।

মসজিদ ফোরামের পরিচালক মুরাত শাহিন আরসালান বলেন, ডিআইটিআইবি ২০২১ সালের নভেম্বর মাসে অনুমতি চেয়ে আবেদন করে এবং পৌরকর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়।

শাহিন আরসালান বলেন, তারা আমাদের প্রতিবেদনের উত্তর দিয়েছে। যেখানে আগামী দিনের জন্য সামান্য কিছু সংশোধনী দেয়া হয়েছে। এগুলো সমাধান হওয়ার পর আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করবো এবং দু’বছর জুম্মার নামাজ প্রকাশ্যে আদায় শুরু হবে।

শাহীন আরসালান বলেন, জার্মানির বিভিন্ন অঞ্চলে এমন প্রকল্প আছে। কিন্তু কোলনে এটাই প্রথম। এই পৌরসভায় আরো মসজিদ আছে, সেখানে এখনো আবেদন করা হয়নি। ডিআইটিআইবি আমাদের নির্দেশনা এবং এই প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করবে বলেও জানান তিনি।

এদিকে জুম্মার নামাজ পড়ার কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে নামাজ আদায় করতে হবে। এবং পাঁচ মিনিটের বেশি একটানা আওয়াজ করা যাবে না। কারণ এতে চার্চ ও প্রতিবেশীদের বিরক্তি সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, জার্মানিতে ডিআইটিআইবি’র অধীনে নয় শ’র বেশি মসজিদ রয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com